মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নিয়ে ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বুধবার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে।