মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও অনলাইন কার্যক্রম বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ সভা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমানের সঞ্চালনা ও ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|