প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। মানুষের বাকস্বাধীনতা নেই। সরকারের সমালোচনা করলেই মামলা-মোকদ্দমার শিকার হতে হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ কথা বলেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।