মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে মতবিনিময় সভায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ জেলার কর্মরত ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।