প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৫ নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে এ মতবিনিময়ের আয়োজন করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম আজহারুল হক, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ প্রমুখ।