মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতার বিষয়ে মানিকগঞ্জে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। জেলা তথ্য কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভার আয়োজন করে জেলা তথ্য কার্যালয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী আসাদুজ্জামান কবির। বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা মুসা তালুকদার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। সভায় বিভিন্ন মুদ্রণ ও সম্প্রচার মাধ্যমের স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।