মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী আইনজীবী সমিতি ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্লাস্টের ইউনিট সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মো. নূরুজ্জামান। আলোচনায় অংশ নেন জামাল হোসেন, আবু নাছের, জাহিদুল হক, মাহবুবুর রহমান প্রমুখ। নোয়াখালী অফিস|