প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নারী জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, নারী ফোরামের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, ডেমক্রেসিওয়াচের অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কামাল হোসেন শাহ প্রমুখ।