প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ নভেম্বর দেশব্যাপী ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষেফেনীর সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. ইলিয়াছ ভূঞা। সভায় সিভিল সার্জন ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘ভিটামিন এ’ ক্যাপসুলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ‘ভিটামিন এ’র অভাবে শিশুর রাতকানাসহ বিভিন্ন রোগ হতে পারে। তিনি জানান, জেলার ১ হাজার ১৩৮টি কেন্দ্রে ২ লাখ ৩৬ হাজার ৫০০ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।