মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম মহিলা-বিষয়ক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ইউএনডিপির কারিগরি সহযোগিতা ও রিপাবলিক অব কোরিয়ার আর্থিক সহায়তায় কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, রৌমারী ও সদর উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ, প্রতিকার পদ্ধতি ও ভুক্তভোগীদের সহায়ক ব্যবস্থা উন্নত করার জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।