মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারীর কারণে পাটশিল্পের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধার প্রাচীর ভেঙে এখন সামনে এগিয়ে চলার উপযুক্ত সময় এসেছে। বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।