মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিবেশ সমস্যা ও কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্যসচেতনতা বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।