মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভার পুনরায় নির্বাচিত মেয়র এ জি এম বাদশাহ ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ধুনট বাজার মুক্তাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামসুল হকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন মেয়র এ জি এম বাদশাহ, ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লাল মিয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন প্রমুখ।