মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো গতকাল সোমবার বিকেলে দিনাজপুরে মহিলা পরিষদের জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শহরের মুন্সিপাড়ায় মহিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি কানিজ রহমান। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নরওয়ে দূতাবাসের উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন উপদেষ্টা মোর্শেদ আহমেদ, প্রশিক্ষক অ্যাংরিড জার্গেট প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস