মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম প্রমুখ।