প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি-সংলগ্ন মাঠে স্থানীয় জনগণের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক। আরও বক্তব্য দেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন প্রমুখ।