মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। মতবিনিময় সভায় মেয়র ছাড়া আরও বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম ও মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম নগরের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী, সাবেক পৌরসভা মেয়র মোহাম্মদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ।