মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে তেঁতুলিয়া নদীতে জেগে ওঠা চরলতিফে গতকাল বুধবার ৩৫ জন কৃষককে নিয়ে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান ‘শিক্ষণ ও অভিজ্ঞতা’ শিরোনামে মতবিনিময় সভা করেছেন। সম্প্রতি ওই চরে বেসরকারি সংস্থা সিমিট বাংলাদেশ ও ইরির অর্থায়নে এবং গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রথমবারের মতো ১০৫ একর জমি আবাদ করা হয়। সভায় আরও ছিলেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শমসের আলী, অতিরিক্ত উপপরিচালক গোলাম ফারুক, সিমিট বাংলাদেশের উরস ক্রিসটোফ, গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার জাকির হোসেন প্রমুখ। এ সময় কৃষকদের উন্নত মানের ১৫ কেজি বাদামের বীজ দেওয়া হয়।