মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া, টিয়াখালী এবং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্যসহ অন্যান্য প্রার্থীদের নিয়ে পুলিশ, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা যৌথ মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কলাপাড়া থানায় এ মতবিনিময় হয়। বক্তব্য দেন নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সিদ্দিক, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মইনুল হক প্রমুখ।