মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে গৌরীপুর তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার রুহুল আমীন গৌরীপুর তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।