মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ পরিচালনার জন্য ১০০ শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করানো হয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের বর্তমান সভাপতি স্বপন কুমার কুণ্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ। শপথবাক্য পাঠ করান কলেজশিক্ষক ইসমাইল হোসেন। এর আগে উপজেলা পরিষদ থেকে দুর্নীতিবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়।