মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপজেলার নয়টি ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার দুই দফায় এই মতবিনিময় হয়। দোয়ারাবাজারের ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ প্রমুখ। ২৩ এপ্রিল উপজেলার নয়টি ইউনিয়নে ভোট হবে।