মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামরুল হাসান। বক্তব্য দেন জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, এনএসআইয়ের উপপরিচালক জিল্লুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম। সভায় ইউপি চেয়ারম্যান, মহিলা সদস্য ও সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।