মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপনে জনমত গঠনের উদ্দেশ্যে শহরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ ছাড়া জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ আলাদা বরাদ্দ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টার দিকে বের করা মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দত্তবাড়ী সিডিসি মিলনায়তনে মতবিনিময় করা হয়৷ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রফ্রন্টের জেলা সভাপতি কিবরিয়া হোসেন৷ বগুড়া প্রতিনিধি