মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে টিআইবির সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বুধবার ‘দুর্নীতি প্রতিরোধে সনাক ও সংবাদমাধ্যমের সহযোগী ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। পৌর শহরের ষোলঘর এলাকায় সনাক কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে এই সভা হয়। সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জে টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক বিন্দু রিছিল। বক্তব্য দেন সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাস, এনামুল হক চৌধুরী, নির্মল ভট্টাচার্য, কানিজ সুলতানা, সৈয়দুর রহমান, নাজনীন বেগম প্রমুখ।