মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড কর্তৃপক্ষ। জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবসার উদ্দিন, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ শাহাজাহান মনির, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক নুর কাশেম, আরব বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপক নুরুল হোসাইন, আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক বেলাল উদ্দিন, ব্যবসায়ী মাহবুবুল রহমান, জিয়াউল করিম প্রমুখ।