মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আট ইউপিতে আজ শনিবার ভোট হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সব প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসন মতবিনিময় সভা করেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। ইউএনও মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জামিল হাসান, র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল হাসান, বিজিবির অধিনায়ক মেজর শহিদুল্লাহ প্রমুখ। জেলা প্রশাসক বলেন, বোয়ালমারীর আটটি ইউনিয়নের ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।