প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাচ্যুত না করা, কম্পিউটারাইজড পদ্ধতি চালু না করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে অছিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হক। জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহুরুল হক। বক্তব্য দেন দলিল লেখক সমিতির তানোর উপজেলা শাখার সভাপতি তাছির উদ্দিন, পবার কাউসার আলী, দুর্গাপুরের আবদুল কুদ্দুস, গোদাগাড়ীর আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা তাঁদের সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।