মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে মিডওয়াইফদের (ধাত্রী) সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল হকের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা সিদ্দিকা, ব্র্যাকের রংপুর জেলা কর্মকর্তা আবু সাঈদ, মোকছুদার রহমান, বরাট মিনমন খান, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য) সেলিম শাহ্ প্রমুখ।