প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ দফায় আগামী ৭ মে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। মতবিনিময় সভায় উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী ৬০ চেয়ারম্যান প্রার্থী, ৩৩৬ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ১১৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী অংশ নেন।