প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। ইউএনও মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম। আগামী শনিবার উপজেলার ছয়টি ইউপিতে ভোট হবে।