মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষে৵ আটটি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে স্থানীয় উপজেলা সভাকক্ষে এ সভা হয়। রানীনগর উপজেলার ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, আবদুল লতিফ খান, আবদুল্লাহিল জামান, দুলাল হোসেন, এস এম গোলাম সারওয়ার, সেলিম উদ্দিন প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি