মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের সহিংস ঘটনার সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আবু সালেহ মহিউদ্দিন খা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, এএসপি মাহফুজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি|