প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর থানা চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের সেবা ও জবাবদিহি নিয়ে নাগরিকদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন েশ্রণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় নাগরিকদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সরাসরি মতবিনিময় হয়। শ্রীপুর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির। মাগুরা প্রতিনিধি