মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন-ভাবনা নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা তথ্য কার্যালয়। গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন যুগান্তর-এর প্রতিনিধি জহিরুল ইসলাম, পূর্বকোণ-এর এম জাহেদ চৌধুরী, যায়যায়দিন-এর মনজুর আলম, করতোয়ার আলী হোসেন প্রমুখ। চকরিয়া উপজেলায় কর্মরত ২০ জন সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন। সভায় জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন কক্সবাজার জেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।