প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল শনিবার ‘হাঁড়িভাঙা আমের উন্নয়ন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও শিল্পের প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং হাঁড়িভাঙা আম পরিষদ ও নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রংপুর-৪ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান।