মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সেবাগ্রহীতাদের মতবিনিময় হয়েছে। পৌর শহরের জেলা ইপিআই ভবনে বেলা সাড়ে তিনটায় এই মতবিনিময় অনুষ্ঠান হয়। এতে সনাকের সদস্য পরিমল কান্তি দের সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম, সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, সদর হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ গোলদার, সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাস, নাজনীন বেগম, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, কানিজ সুলতানা; সেবাগ্রহীতা শামসুল ইসলাম, আকরাম উদ্দিন, টিআইবির কর্মকর্তা বিন্দু রিছিল প্রমুখ।