প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির দুই বছরের কার্যক্রম নিয়ে গতকাল বেলা দুইটায় নগরের মধুশহীদ ক্রিসেন্ট মেডিকেলের সম্মেলনকক্ষে ‘নিউ সিটির মতবিনিময়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের পরিচালক রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট মির শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। বক্তব্য দেন রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির আগামী বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. গোলাম আজাদ, খালেদ কাজিম, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের পরিচালক মো. রজব আলী খান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট