প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল মঙ্গলবার ফেনীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রমজান আরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মোমেনা বেগম, ব্র্যাকের কর্মকর্তা জিয়াউর রহমান। বক্তারা বলেন, সমাজের সব ক্ষেত্রে আজ নারীরা এগিয়ে যাচ্ছেন। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করছেন নারীরা।