প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত বুধবার সন্ধ্যায় জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুল হাসানের সভাপতিত্বে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, সিভিল সার্জন শহীদুল ইসলাম, এডিসি (রাজস্ব) মো. ফজলে আজিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, এডিসি মো. হারুন অর রশীদ প্রমুখ। মতবিনিময় সভার পাশাপাশি ইফতার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।