মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ হাইস্কুল অ্যান্ড কলেজে িশক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মাঠে সোপান (স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) আয়োজনে ওই সভা হয়। বক্তব্য দেন রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তোফায়েল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু যোবায়ের আল মুকুল, নাজিম খাঁ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আইযুব আলী,
নাজিম খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।