মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভার আয়োজন করে মৎস্য অধিদপ্তরের স্থানীয় কার্যালয়। নান্দাইল উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শাহানুর আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রুহুল আমীন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক।