মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) উদ্যোগে গতকাল বুধবার ওই ইউনিয়নে পরিষদের হলরুমে তিস্তা নদীর অববাহিকায় স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন। বক্তব্য দেন ওই সংস্থার প্রকল্পের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা আরফান-উজ্জামান, সাবাকুন নাহার, গণ-উন্নয়ন কেন্দ্রের লতা দে, আবু নাসের সিদ্দিক, ইসমাত জাহান, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া, সিংগিমারী ইউপির সদস্য মোশারফ হোসেন, লিলিমা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরহাত হোসেন প্রমুখ।