মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি নির্মূলে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। গতকাল মঙ্গলবার গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত বেশি নাগরিক এবং সকল পর্যায়ের সম্মানিত শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত হবে, তত দ্রুত কিন্তু আমরা এইটা নির্মূল করতে সক্ষম হব।’ জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে সারা দেশে র্যা বের ১৪টি ব্যাটালিয়নের মাধ্যমে প্রচারণামূলক অভিযান চালানো হবে বলেও তিনি জানান। প্রচারণার অংশ হিসেবে পোস্টার ও স্টিকার বিতরণ করা হবে।