মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে ৬৭ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে গত মঙ্গলবার মতবিনিময় সভা হয়েছে। সভায় তিন শতাধিক নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, সদর উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, এএসপি (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিক, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কায়সার কোরায়েশী, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান প্রমুখ।