মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকার দোকানে অবৈধ ও নকল ওষুধ বিক্রির বিরুদ্ধে মতবিনিময় সভা করেছে উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতি। গতকাল শুক্রবার সকালে কালিয়াকৈর বাজারে সমিতির কার্যালয়ে এ সভা হয়। ওষুধ ব্যবসায়ী মাহবুবুল আলম বকসীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক আকতার হোসেন, ওষুধ ব্যবসায়ী শামসুল আলম খান, আশুতোষ পাল প্রমুখ। সভায় যথাসময়ে লাইসেন্স নবায়ন ও পরিচ্ছন্ন সেবা প্রদানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. আকতার হোসেন।