মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার পল্লি চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী এলাকায় স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে মো. আজাহার উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. আকতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন ওষুধ পরিদর্শক মো. ফজলুল হক, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।