মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে গতকাল দুপুরে জেলা জজ আদালতের বিচারক ও জেলা বারের আইনজীবীদের মতবিনিময় হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মো. ফিরোজ, মুখ্য বিচারিক হাকিম মো. বদরুল আলম ভূঞা। জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে পিপি আদিুল মতিন, জিপি লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিকেল পাঁচটায় জেলা সার্কিট হাউস মিলনায়তনে বিচারপতি সৌমেন্দ্র সরকারের সঙ্গে জেলা জজ আদালত ও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকদের আরেকটি মতবিনিময় সভা হয়।