প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে একটি চায়নিজ রেস্তোরাঁয় গতকাল শুক্রবার কৃষক শ্রমিক জনতা লীগের মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সম্পাদক সোলায়মান শরীফ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সৈয়দপুর পৌর কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম। বক্তব্য দেন আকবর-ই-আজম, নাদিম হোসেন, নুরুল ইসলাম, এম এ রায়হান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জহুরুল হক। পরে রফিকুল ইসলামকে আহ্বায়ক, আকবর-ই-আজম ও রাজীব হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং নুরুল ইসলাম ও রায়হানকে সদস্যসচিব করে ৬৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।