মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সাংসদ শওকত চৌধুরী। গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা হয়। তিনি বলেন, প্রতিষ্ঠান সরকারীকরণসহ রাস্তাঘাট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও গোলাহাট বদ্ধভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের কাজ খুব শিগগির শেষ হবে। এ ছাড়া সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক থেকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। তিনি প্রেসক্লাবের চারতলা ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। সৈয়দপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।